1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ভারতে ৮৮ ছাত্রীকে নগ্ন করে শাস্তি দিল ৩ শিক্ষিকা!

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ২৮৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::৮৮ জন স্কুলছাত্রীকে প্রকাশ্যে নগ্ন করে সাজা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের এক স্কুলের তিন শিক্ষিকার বিরুদ্ধে৷ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ লেখার অভিযোগে প্রকাশ্যে জোর করে পোশাক খোলানো হয় ৮৮ জন ছাত্রীকে৷ ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পাপুম পারা জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে।

ওই স্কুলেরই তিন সহকারী শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের এমন সাজা দেওয়ার অভিযোগ উঠেছে৷ নির্যাতিতা ছাত্রীদের অভিভাবকরা অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন৷

কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে হঠাৎই খবর ছড়ায় স্কুলে কে বা কারা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করেছে৷বিষয়টি শিক্ষিকাদের কানে যেতেই অভিযুক্তকে খুঁজে বের করার কাজে নেমে পড়েন তারা৷ অপরাধী কে তা জানতে স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ৮৮ জন ছাত্রীকে জোর করে পোশাক খুলতে বাধ্য করেন তিন শিক্ষিকা৷

ঘটনাটি গত ২৩ নভেম্বর ঘটলেও অল সাগলি স্টুডেন্ট ইউনিয়নে অভিযোগ দায়ের হলে বিষয়টি প্রকাশ্যে আসে৷ জানা গেছে, প্রধান শিক্ষিকার উদ্দেশ্যে অশ্লীল শব্দ লেখার উচিত সাজা দিতেই এমন অশালীন শাস্তির নির্দেশ দেন এক জুনিয়র শিক্ষিকা৷

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে অরুণাচল প্রদেশ কংগ্রেস৷ তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, শিক্ষিকারা যা করেছেন তা সমর্থনযোগ্য নয়৷ উল্টো ছাত্রীদের সঙ্গে এমন আচরণ শিশুর অধিকার লঙ্ঘনের শামিল ৷ যদিও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

সূত্র: নিউজ ১৮

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com