1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ঢাকা আসছেন

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ৫০২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে তার সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মহাসচিবের মুখপাত্র ফারহান হক।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন বৃহস্পতিবার জানান, নভেম্বরে ঢাকায় পার্টনার্স ইন পপুলেশন অ্যন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সম্মেলনে অংশ নিতে মহাসচিবকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।“আজও মহাসচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তবে ঢাকা সফর সম্পর্কে তিনি কিছু বলেননি।”মহাসচিবের মুখপাত্র ফারহান হকও একই কথা বলেছেন।“ঢাকা সফর সম্পর্কে জানানোর মত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নেই।”
জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে কাজের জন্য বাংলাদেশ, ভারত, চীনসহ নিম্ন ও মধ্যম আয়ের ২৬ দেশের এই জোট পিপিডির যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। ঢাকায় পিপিডির সদর দপ্তরেই আগামী নভেম্বরে এই সম্মেলন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com