1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

থানায় গিয়ে নিজের বিয়ে ভাঙল কিশোরী

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: বাবা-মা বিয়ে ঠিক করেছেন। কিন্তু বিয়েতে রাজি নয় মেয়েটি। উপায় না দেখে বিয়ে পাকার দিনই বাড়ি থেকে পালাল নাবালিকা পাত্রী।

এরপর সোজা থানায়। অবশেষে মেয়েটির বাবা–মাকে ডেকে পাঠিয়ে বিয়ে বন্ধ করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, খড়ার পুরসভার ১০নং ওয়ার্ডের উদয়গঞ্জে দিনমজুর জয়দেব মালিকের মেয়ে সরস্বতীর বিয়ে ঠিক হয়েছিল এক যুবকের সঙ্গে। দেখাশোনা পর্বের পর রোববার বিয়ের দিনক্ষণ ঠিক করতেই পাত্রপক্ষ থেকে কয়েকজন এসেছিলেন তাদের বাড়িতে। কিন্তু বিয়েতে মত ছিল না সরস্বতীর। তার ইচ্ছে পড়াশোনা করার। বাবা-মাকে তার ইচ্ছার কথা জানিয়েও লাভ হয়নি। উপায় না দেখে বিয়ে পাকা করার দিনই বাড়ি থেকে পালিয়ে যায় মেয়েটি।

থানায় গিয়ে পুলিশের কাছে নিজের ইচ্ছার কথা জানায় সে। পরে থানায় মেয়েটির বাবা-মাকে ডেকে পাঠানো হয়। পুলিশ বোঝানোর পর তারা মেয়ের বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com