1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ছিনতাইকালে পুলিশের দুই সোর্স আটক, এসআই ক্লোজড

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১১৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জের এক আওয়ামী লীগ নেতার ৩ লাখ টাকা ছিনতাই করার সময় পুলিশের দুই সোর্সকে আটক করেছে জনতা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে শিবগঞ্জ পৌর এলাকার গুড়পট্টি নামক স্থানে। এঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে।

ছিনতাইয়ের সঙ্গে যুক্ত পুলিশের দুই সোর্স হলো শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দৌলতবাড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইউসুফ আলী এবং নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ফাইজুদ্দিনের ছেলে আইনাল হক।

তারা এসআই শহিদের সোর্স ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। জানা গেছে, আম এবং গুড় ব্যবসায়ী ও ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মাইনুল ইসলাম শিবগঞ্জ সোনালী ব্যাংক থেকে ৩ লাখ তুলে বাড়ি যাচ্ছিলেন। পথে গুড়পট্টিতে পৌছামাত্র পুলিশের ২ সোর্স ব্যাগে ইয়াবা আছে দাবি করে ব্যাগ ধরে টানা হেচরার একপর্যায়ে রাস্তায় ফেলে মারপিট করতে থাকে।

এর কিছুক্ষণ পর শিবগঞ্জ থানার এসআই শহিদ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ২ সোর্সসহ এসআই শহিদকে আটকে রাখে।

পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ২ সোর্সকে আটক এবং এস আই শহিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, এসআই শহীদ কিছুদিন আগে ২০০পিস ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করায় দলীয় লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিল। আর তার উপস্থিতির সুযোগ নিয়ে তাকেও আটকে রাখা হয়।

প্রসঙ্গত, শিবগঞ্জ থানায় অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতার জন্য এসআই শহীদ কয়েকবার পুলিশের পুরস্কারও লাভ করে। তবে এঘটনায় তার নাম আসায় তাকে আজ বুধবার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত হচ্ছে এবং তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com