1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম প্রিন্স লুই

  • Update Time : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৩১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে লুই আর্থার চার্লস। কেনসিংটন প্যালেসের একটি টুইট বার্তায় জানানো হয়েছে, রাজপরিবারের নতুন সদস্য পরিচিত হবে ‘হিজ রয়্যাল হাইনেজ প্রিন্স লুই অব কেমব্রিজ’ নামে। খবর বিবিসি বাংলার।

প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের এটি তৃতীয় সন্তান। সোমবার (২৩ এপ্রিল) লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টা এক মিনিটে নতুন এই শিশুর জন্ম হয়। তাদের আরো একটি ছেলে ও মেয়ে রয়েছে। যাদের নাম প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লট।

ব্রিটিশ রাজমুকুটের উত্তরাধিকারীর তালিকায় লুই আর্থার চার্লসের অবস্থান পঞ্চম। বাবা প্রিন্স উইলিয়াম আর বড় ভাই জর্জের নামের মাঝেও রয়েছে লুই নামটি।

এই নামটি ছিল লর্ড মাউন্টব্যাটেনের নামেরও অংশ, যিনি ১৯৭৯ সালে আইআরএ হামলায় নিহত হন। প্রিন্স চার্লসের জীবনে তার চাচা লর্ড মাউন্টব্যাটেনের অনেক প্রভাব ছিল।

নতুন প্রিন্সের নামকরণ নিয়ে ব্রিটেনে অনেক বাজিও ধরা হয়েছে। বাজীকরদের প্রথম ধারণা ছিল, তার নাম হবে আর্থার। এরপরে তাদের বাজি ছিল জেমন আর ফিলিপের ওপর। লুই নামটি ছিল বাজীকরদের তালিকায় চতুর্থ।

ব্রিটেনের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে শিশুদের নামের তালিকায় লুই নামটির অবস্থান ৭১ তম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com