1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

এমপি বদির বেয়াইনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ৩৪১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবার গডফাদার’ আখতার কামালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উখিয়া-টেকনাফের সরকারদলীয় সাংসদ আব্দুর রহমান বদির বড় বোন শামসুন্নাহারের দেবর ও সাবরাং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।
শুক্রবার ভোরে মেরিনড্রাইভ সড়কের দরিয়ানগর ২ নম্বর ব্রিজ এলাকা থেকে নিহত আখতার কামালের লাশ উদ্ধার করে পুলিশ।
সেখানে লাশের পাশ থেকে এক হাজার পিস ইয়াবা, একটি বন্দুক ও ৪ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মনিরুল ইসলাম।
তিনি বলেন, ভোরে দরিয়ানগর ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে যায়। এক পর্যায়ে সেখানে সড়কের পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখা যায়। পরে স্থানীয়রা এসে লাশটি এমপি বদির বেয়াই আখতার কামালের বলে শনাক্ত করেন।
পরিদর্শক মনিরুল ইসলাম আরও জানান, নিহত আখতার কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবার গডফাদার।
যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com