1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

চাঁদাবাজি মামলায় যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::চাঁদাবাজির এক মামলায় বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের বাসা থেকে মোজাম্মেলকে গ্রেফতার করে মিরপুর থানায় নিয়ে আসা হয় বলে ওই থানার এসআই বজলুর রহমান জানান।

মিরপুরের ওসি দাদন ফকির বলেন, দুলাল নামে পরিবহন খাতসংশ্লিষ্ট একজন তিন দিন আগে খন্দকার মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেন।

তিনি বলেন, দুলাল মামলায় দাবি করেছেন- মোজাম্মেল হক তার কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছেন। এর মধ্যে ১০ হাজার টাকা নিয়েছেন। ওই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com