1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

জীবিত সাপ গিলে ভয়ঙ্কর পরিণতি

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ৪০ বছর বয়সী মহীপাল সিংহ। ছিলেন মাদকাসক্ত। মদ খেলে বেসামাল অবস্থায় তার হাতে ধরা পড়ে একটি সাপ। সেটি অনায়াসেই গিলে ফেলেন তিনি। এর চার ঘণ্টা পর মৃত্যু হয় মহীপালের।

ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, মহীপাল রাস্তার পাশে একটি ছোট সাপ দেখতে পেয়ে সেটিকে হাতে তুলে নেন। এমন সময়ে তাকে ঘিরে ভিড় জমতে শুরু করে। স্থানীয় মানুষ তাকে ঘিরে ধরলে তিনি সাপটিকে নিয়ে খেলা করতে শুরু করেন।

এমন সময়ে ভিড়ের মধ্যে থেকে অনুরোধ আসতে থাকে সাপটিকে মুখে রাখার। মহীপাল সাপটিকে তার মুখে রাখেন। তারপরে তিনি সাপটিকে গিলে ফেলেন।

বাড়ি ফিরে গিয়ে মহীপাল অসুস্থবোধ করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘণ্টা চারেকের মধ্যেই তিনি মারা যান।

ডাক্তরা জানান, সাপটিকে গিলে ফেলার কিছুক্ষণ পর থেকে মহীপালের দেহে বিষক্রিয়া শুরু হয়। তিনি বমি করে সাপটিকে উগরে দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com