1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারী সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুর ডিগ্রী কলেজ সরকারি হওয়ায় মন্ত্রী এম এ মান্নান কে সংবর্ধনা

  • Update Time : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩৪ Time View

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রী কলেজ সরকারি করন করায় কলেজ গর্ভনিংবডির সাবেক সভাপতি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ও কলেজ গর্ভনিং এডহক কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ কে জগন্নাথপুর ডিগ্রী কলেজের উদ্যাগে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক প্রতিভা রানী দাশ এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, ও
প্রবীণ রাজনীতিবীদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি এস আই আজাদ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক আবুল হোসেব লালন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ

সংবর্ধিত  অতিথির বক্তব্যে মন্ত্রী এম এ মান্নান বলেন,শেখ হাসিনা অনেক অসাধ্যকে সাধন করেছে। জাতীর জনক আমাদের কে স্বাধীনতা দিয়েছেন আর তাঁর কন্যা শেখ হাসিনা আমাদেরকে একটি শিক্ষিত,আধুনিক বিজ্ঞান সন্মত জাতি উপহার দিচ্ছেন। যার ধারাবাহিকতায় শিক্ষা,যোগাযোগ,স্বাস্হ্য ও সার্বিক ক্ষেত্রে অবদান রেখপ যাচ্ছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com