1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

শহীদুল আলমের মুক্তি দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমের মুক্তির দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ চলাকালীন সময়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা শহীদুল আলমসহ নিরাপদ সড়ক আন্দোলন চলাকালীন বাংলাদেশে গ্রেপ্তারকৃত সকল বন্দীর মুক্তি দাবি করে। জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ৪৭ নম্বর সড়কের শেষ প্রান্তে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শহীদুল আলমের মুক্তির দাবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড প্রদর্শন করা হয়। এসময় বিক্ষোভ কারীরা স্লোগান দেয়, ‘হোয়াট ডু উই ওয়ান্ট, ফ্রি শহীদুল’; হোয়েন ডু উই ওয়ান্ট, নাউ’। বিক্ষোভ চলাকালে দেশাত্মবোধক সংগীত পরিবেশ করেন উপস্থিত বাংলাদেশীরা।
আগামীকাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট জাতিসংঘের সাধারণ পরিষদে একটা সাইড ইভেন্ট করবে। সেখানে কয়েকটি দেশের ওপর কথা বলা হবে। তার মধ্যে বাংলাদেশ একটি। সেখানে শহীদুলের আলমের মুক্তির ব্যাপারে বিশেষ করে বলা হবে। প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে দাবি জানানো হবে। বিক্ষোভে শহীদুলের পরিবারের চারজন সদস্যও অংশ নেন। শহীদুল আলমের বোন শামীমা খান মানবজমিনকে বলেন, আজ আমরা শহীদুলের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com