1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

  • Update Time : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৩৬৭ Time View

টাঙ্গাইলের মধুুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই দূর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। আজ বিকাল সাড়ে তিনটায় উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে এ ঘটনা ঘটে। নিহত পাইলট হলেন বাংলাদেশ বিমান বাহিনীর উইন্ড কমান্ডার আরিফ হোসেন। অরণখোলা ইউ.পি চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়া ছিল। কিন্তু আজ বিকালে বাংলাদেশ বিমানের এফ ৭ পিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়। বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত আছে।

সুত্র-মানবজমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com