1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

হজ্জে পদদলিত হয়ে মৃতের সংখ্যা ৭১৭ আহত আট শতাধিক

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৯২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: পবিত্র হজ পালনের সময় সৌদি আরবের মিনা শহরে ভিড়ের চাপে এবং পদদলিত হয়ে ৭১৭ হাজি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট শতাধিক।
সৌদি সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে বাংলাদেশীও রয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কতজন বাংলাদেশী হাজি নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
কর্মকর্তারা জানান, ভিড়ের চাপ এবং হুড়োহুড়ির কারণে বিভিন্ন দেশের ৭১৭ জন হাজি পদদলিত হয়ে মারা গেছেন। আহত হয়েছেন আট শতাধিক হাজি।
তারা জানান, মিনায় উদ্ধার কাজ চলছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ বছর প্রায় ৩০ লক্ষ মুসলমান হজ পালন করছেন।
মক্কার মসজদি আল-হারামে ক্রেইন উল্টে ১১৭ জনের মৃত্যুর ১২ দিনে মাথায় এ ঘটনা ঘটল।
এদিকে সৌদি অারবের মিনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি অাবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com