1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে করল হত্যা করল ভারতীয়রা

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৩৯৭ Time View

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে ভারতের অভ্যন্তরে আব্দুল গনি নামের বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে কয়েকজন ভারতীয় নাগরিক। সোমবার রাতে ভারতের হুদাপাড়া সীমান্তের ৮৭ নং মেইন পিলালের অভ্যন্তরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল গনি দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র পরিচালক মো. খালেকুজ্জামান জানান, সোমবার রাতে আব্দুল গনিসহ ৬-৭ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে গরু আনার জন্য চাকুলিয়া সীমান্তের ৮৭ নং মেইন পিলারের পাশ দিয়ে ভারতের হুদাপাড়ায় প্রবেশ করে। এ সময় ভারতীয় নাগরিকরা তাদের ধাওয়া করলে আব্দুল গনি ধরে পড়ে যায় এবং অন্যরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতীয়রা আব্দুল গনিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে হুদাপাড়া সীমান্তের শূণ্যরেখায় ফেলে রেখে যায়। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com