1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

দ. সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ও লুটপাট, আটক ১

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৪৪২ Time View

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বসিয়াখাউরী গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও লুটপাট করেছে প্রতিপক্ষ। বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারী পুরুষ ও শিশুসহ ৩ জন আহত হন। শনিবার দিবাগত রাত ৮ টায় উপজেলার বসিয়াখাউরী গ্রামের মর্তুজা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বসিয়াখাউরী গ্রামের মুর্তজা মিয়ার সাথে প্রতিবেশী সিলিক মিয়া গংদের বোর জমি নিয়ে বিরোধ চলছিল। জমির বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের প্রতিবেশী জিতু মিয়া, দিরাজ মিয়া, সিলিক মিয়া, যুবরাজ মিয়া, সিপন মিয়া, স্বপন মিয়া, রুকন মিয়াগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মর্তুজা মিয়ার বসত বাড়ীতে ইট পাটকেল নিক্ষেপ করে বসত বাড়ীর ক্ষতি সাধন করে। এসময় মর্তুজা মিয়া ও সাজল মিয়ার মেয়ে (৬) আহত হয়। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ সিলিক মিয়াকে আটক করেছে। সে একই গ্রামের মৃত জমক আলী ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com