1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুুতিসভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৯০ Time View

স্টাফ রিপোর্টার::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবার্ষিক উপলক্ষে মুজিব বর্ষ ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) মো: ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখছিল মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিুবর রহমান, বর্তমান সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com