1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

করোনাভাইরাস:বাড়ি থেকেই নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৬১৮ Time View

জগন্নাথপুর২২৪ ডেস্ক::
করোনাভাইরাসের নমুন পরীক্ষার জন্য এখন আর স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) গিয়ে পরীক্ষা করার দরকার নেই। তাদের হটলাইনে ফোন দিলেই তারাই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে।

আজ সোমবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর এর নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অধ্যাপক ফ্লোরা বলেন, আমাদের এখানে ১৭টি হটলাইন রয়েছে। সেখানে ফোন দিলে আমরা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করব। আমাদের হটলাইনে যারা কল রিসিভ করছে তারা সবাই ডাক্তার। তারা বুঝতে পারবে নমুনা নেওয়ার প্রয়োজন আছে কি না। যদি দরকার পরে আমরা সেখানে লোক পাঠাবো।

তিনি বলেন, সচেতনতার জন্য অত্যাবশ্যক না হলে সমাবেশ বন্ধ রাখতে হবে। করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণের অংশগ্রহণ ছাড়া করোনা প্রতিরোধ করা সম্ভব নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com