1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ১০৯৬ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ১০ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসি জানান, কুবাজপুর গ্রামের দিলাল মিয়া ও একই এলাকার ছুরত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। আজ সকালে দিলাল মিয়ার পক্ষের লোকজন স্থানীয় হাওরে জমিতে মাটি কাঁটতে গেলে প্রতিপক্ষ ছরুত মিয়ার লোকজন বাঁধা দেয়। যার জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে হিলাল মিয়া (২৬), সুরুজ মিয়া (৬০) ও রুবেনা বেগম (২২) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মিলাদ মিয়া বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষের কোন খবর আমরা পাইনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com