1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

করোনা, জগন্নাথপুরে নির্ধারণ করে দেয়া হচ্ছে ‘ সামাজিক দূরত্ব’

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ১৫০১ Time View

স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুরে সামাজিক দুরুত্ব (শারীরিক দুরুত্ব) বজায় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

আজ শনিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে থানা পুলিশের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে জগন্নাথপুর আর্ট স্কুলের সহযোগিতায় জগন্নাথপুর বাজার ও কলকলিয়া বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করতে সাদা চক পাউডার দিয়ে গোল চিহ্ন দেয়া হয়েছে। ওই গোল চিহ্নের ভেতরে দাড়িয়ে হবে প্রয়োজনে আসা লোকজনকে।
এছাড়া মাস্কহীন অসহায় ও দরিদ্রম যাদের পাওয়া যাচ্ছিল তাদের কে মাস্ক দেয়া হয়েছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সচেতনাই পারে করোনা প্রতিরোধ করতে। সেলক্ষে জনসাধারন কে সচেতন করতে আমরা সর্বদা মাঠে কাজ করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com