1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়াল

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৬২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বিশ্বব্যাপী লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ দু’শ ৬০ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৭ হাজার ছয়শ ৩৫ জন মানুষ। করোনা থেকে মুক্তি পেয়েছেন তিন লাখ ৬৯ হাজার একশ ১৬ জন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের করোনাভাইরাস মহামারি এখন ভয়ংকর চেহারা নিয়েছে। দেশটির এই একটি রাজ্যের আক্রান্ত মানুষের সংখ্যাই অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। নিউইয়র্ক রাজ্যে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, স্পেনে আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ ৫৭ হাজার ৫৩ জন। আর দেশটিতে করোনায় মারা গেছেন ১৫ হাজার নয়শ ৭০ জন। ইতালিতে এক লাখ ৪৭ হাজার পাঁচশ ৭৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৮ হাজার আটশ ৪৯ জন। চীনে আক্রান্ত মানুষের সংখ্যা ৮১ হাজার নয়শ সাত জন।

করোনায় আক্রান্তের দিক থেকে সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা চার লাখ ৭৮ হাজার একশ নয়জন। আর মৃত্যু ঘটেছে ১৭ হাজার নয়শ ১৯ জন মানুষের। এই হারে যদি যুক্তরাষ্ট্রে মানুষ মারা যেতে থাকেন; তাহলে মৃতের দিক থেকেও এক নম্বরে চলে যাবে দেশটি।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com