1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে হেয় করে ফেসবুকে পোস্ট দেওয়া যাবে না

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৬১৫ Time View

সরকারি কর্মচারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। এ পরিপত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু সিলেকশনেও সরকারি কর্মচারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সরকারি কর্মচারীদেরকে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে সরকারি কর্মচারীদের। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না।

গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করে পোস্ট দেওয়া যাবে না। লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য প্রকাশ করা যাবে না। জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় শেয়ার করা যাবে না।

ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে বিরূপ মন্তব্য সংবলিত কোনো পোস্ট শেয়ার দেওয়া যাবে না।

পরিপত্রে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো অপব্যবহারের জন্য কর্মচারীরা নিজে দায়ী থাকবেন এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিভিন্ন সময় ওই নির্দেশনা পরিমার্জন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com