1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সর্বোচ্চ পরীক্ষার দিনে রেকর্ড দেশে ১৬১৭ জন শনাক্ত, আরো ১৬ মৃত্যু

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২০
  • ৫৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দেশে নতুন করে ১ হাজার ৬১৭ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪৩ টি ল্যাবে ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৬ হাজার ৭৩৮ জন।

ডা. নাসিমা জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৮৬ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন নারী ।

এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ২১৪ জন বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ হাজার ২০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com