1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

প্যারিসে ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৭১৮ Time View

ফ্রান্সের প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে – ১৫ই আগষ্ট ৪৫ তম জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে- সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ফ্রান্স কর্তৃক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ফ্রান্সের সম্মানীত সভাপতি আলফু মিয়া। সভা পরিচালনা করেন সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ফ্রান্সের সাধারন সম্পাদক এস.এম জুয়েল আহমেদ।উক্ত আলোচনা সভায়-প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা,যোদ্ধাহত  শেখ মোহাম্মদ আলী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রধান করেন ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি জনাব সুনাম উদ্দিন খালিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র  জসীম উদ্দিন ফারুক, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি- সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ফ্রান্সের প্রধান উপদেষ্টা  নুরুল আবেদীন, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি হাজী হারুন আল রশীদ,ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য  মনাই মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন প্যারিস মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি- আকিল ইব্রাহীম প্রমুখ পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com