1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

মন্ত্রিপরিষদ সচিব হলেন শফিউল আলম

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ৪৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::দেশের ২১তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম। আর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমান সচিবদের মধ্যে শফিউল আলম সবচেয়ে সিনিয়র বলে জানা গেছে।
বিসিএস ১৯৮২ সালের নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিউল আলমের গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। ১৯৫৯ সালের ১৪ ডিসেম্বর জন্মগ্রহণকারী এ কর্মকর্তা ১৯৮৩ সালের ২৭ অক্টোবর সরকারি চাকরিতে যোগ দেন। গত বছরের ১৯ মার্চ তিনি সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। এর আগে সচিব হিসেবে তিনি ভূমি মন্ত্রণালয়, ভূমি আপিল বোর্ড, রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি রাজশাহীর বিভাগীয় কমিশনার ও মাগুরা এবং ময়মনসিংহের জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেন।
অপর এক প্রজ্ঞাপনে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে। রোববার তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে তিন বছরের চুক্তিতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১৪ ডিসেম্বর পিআরএল-এ যাওয়ার কথা ছিল বিসিএস ১৯৮১ ব্যাচের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তার। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন এই দায়িত্বে যোগ দেয়ার জন্য আগামী ১ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তাকে লিয়েন মঞ্জুর করেছে সরকার।
মোশাররাফ আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের মর্যাদায় বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন। সাবেক অর্থসচিব ড. মোহাম্মদ তারেক এতদিন বিশ্বব্যাংকে বাংলাদেশের হয়ে এই দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৫৬ সালের ১৫ ডিসেম্বর নরসিংদীতে জন্ম নেয়া মোশাররাফ হোসাইন ভূইঞা ২০১১ সালের ৩ অক্টোবর বাংলাদেশের ২০তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com