1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রতিক বরাদ্দের পরপরই প্রচারনায় প্রার্থীরা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৩ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার আসন্ন নির্বাচনে প্রতিক বরাদ্দ দেওয়ার পরপরই প্রার্থীরা প্রচারনায় নেমেছেন।
গতকাল বুধবার সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার’র কার্যালয়ে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। এরপর থেকেই মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা তাদের নির্বাচনে প্রতিক ভোটারদের নিকট পরিচয় তুলে ধরে প্রচারণা শুরু করেন। বুধবার সন্ধ্যার পর থেকেই পৌরশহরের জগন্নাথপুর বাজারসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মিজানুর রশিদ ভূঁইয়া নৌকা প্রতিকে ভোট চেয়ে পৌরশহরের জগন্নাথপুর বাজার, ইসহাসপুর, কেশবপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তার হোসেন তাঁর নির্বাচনী চামচ প্রতিকে পৌরএলাকার বটেরতল, ডাক বাংলো, বাসুদেব বাড়িসহ বিভিন্ন এলাকায় প্রচারণা করেছেন। এছাড়া বিএনপির প্রার্থী হারুনুজ্জামান হারুন ধানের শীষে ও আরেক স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আজমদ আলী শফিক মোবাইল ফোন প্রতিকে নির্বাচনী প্রচারে অংশ নেন। এদিকে প্রতিক বরাদ্দের পরপর এলাকায় নির্বাচনী পোষ্টার সাটানো হয়েছে। এছাড়া মাইকিং এর মাধ্যমে প্রার্থীদের পক্ষে জোড়ে সুড়ে প্রচারণা শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com