1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

উন্নয়ন কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে-পরিকল্পনা মন্ত্রী

  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দিরাই উপজেলায় একটি হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আগামি ২০ ফেব্রুয়ারি সেখানে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এই সফরটি বাতিলের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ। তাঁদের দাবি, স্থানীয় একজন ‘বিতর্কিত’ ব্যক্তি আমন্ত্রণে তিনি দিরাইয়ে আসবেন। এছাড়া এই কর্মসূচির বিষয়ে স্থানীয় সাংসদ কিংবা উপজেলা আওয়ামী লীগকে কিছুই জানানো হয়নি।
মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের এই সংবাদ সম্মেলন হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্যই এই প্রতিষ্ঠানটি করা হয়েছে। কিন্তু এটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আমরা চালুর উদ্যোগ নিয়েছি। এটি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। আমি স্থানীয় আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণে সেখানে যাচ্ছি। স্থানীয় সাংসদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছি। আমি মনে করি, বিষয়টি নিয়ে সমালোচনা না করে সরকারের এই উন্নয়ন কর্মকা-ে সবার সহযোগিতা ও যুক্ত থাকা উচিত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ট সহসভাপতি সোহেল আহমদ। তিনি তাঁর বক্তব্যে জানান, দিরাই উপজেলার জগদল ইউনিয়নে প্রতিষ্ঠিত জগদল ২০ শয্যা হাসপাতালটি ২০১৩ সালে উদ্বোধন করেন উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাংসদ তৎকালীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও প্রধানমন্ত্রীর তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী। কিন্তু উদ্বোধনের পর আর এটি চালু হয়নি।
এখন জগদল গ্রামের বাসিন্দা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সাবেক যুগ্মসচিব মিজানুর রহমানের আমন্ত্রণে আগামি ২০ ফেব্রুয়ারি এই হাসপাতালটি আবার উদ্বোধন করতে আসবেন পরিকল্পনা মন্ত্রী। কিন্তু পরিকল্পনামন্ত্রীর এই সফর সম্পর্কে স্থানীয় সাংসদ জয়া সেনগুপ্তা কিংবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে কিছুই জানানো হয়নি। তাই এই সফর বাতিলের জন্য পরিকল্পনামন্ত্রীর প্রতি আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রশিদ ও লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক অবিরাম তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ নেতা বিশ^জিৎ রায়, জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিবলী আহমেদ প্রমুখ।।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com