1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

স্বামী হারানোর খবর এখনো জানেন না স্ত্রী ডা. অন্তরা

  • Update Time : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের রশিদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ডা. শারমিন আক্তার অন্তরার (৩০) এখনও জানেন না তার স্বামী ইমরান খান রুমেল আর বেঁচে নেই।

শুক্রবার বিকেলে অন্তরার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এর আগে শুক্রবার সকালে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায়, বিলাপ করছেন ইমরান ও অন্তরার স্বজনরা। অন্তরার বাবা মো. আবু বক্কর সিদ্দিক বিলাপ করে বলেন, ‘বিসিএস পরীক্ষা আমার মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়াল। শুক্রবার বিসিএস পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। এর জন্য স্বামীকে হারাতে হলো। এখন বাচ্চা দুটোর কী হবে?’ কথাগুলো বলে অঝোরে কাঁদছিলেন

ছেলে হারানোর শোকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনে বিলাপ করে বারবার মুর্ছা যাচ্ছিলেন অন্তরার শাশুড়ি ফরিদা খান। তাদের সান্তনা দেওয়ার চেষ্টা করছিলেন ফরিদা খানের মেয়ে ইন্নরি খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com