1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

বাংলাদেশ সব ক্ষেত্রেই অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সব ক্ষেত্রেই অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। আজ শনিবার (৬ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের অনেক সুখবর আসছে। এ বছর স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ আমাদের জন্য বড় সুখবর।

তিনি বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রেই অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। এমনকি ক্রিকেট খেলা যাদের হাত ধরে এসেছে তাদেরও এখন ধরাশায়ী করে টিম বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে চলছে তার গতি কেউ আটকাতে পারবে না।

ম্যাচ শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, স্পোর্টস ডিপ্লোম্যাসির অংশ হিসেবে এ রকম বিভিন্ন খেলার প্রীতি ম্যাচ আয়োজন করা হচ্ছে।

প্রীতি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার জিসান। জবাবে ১৩ ওভারে ১০৮ রানে অলআউট হয় ডিক্যাব পরিবার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com