1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

গর্তে পড়ে ৩ ভাইয়ের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা কিশামত সদরে শুক্রবার দুপুরে বালুর গর্তে চাপা পড়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- গাইবান্ধার সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের মাসুদ মিয়ার দুই ছেলে আবির হোসেন (৫), হজরত আলী (৭) এবং তাদের মামাতো ভাই বেলকা কিশামত সদরের শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া।

পরিবারের লোকজন জানায়, সম্প্রতি নানার বাড়িতে বেড়াতে আসে আবির ও হজরত আলী। সকালে মামাতো ভাই রিফাত মিয়াসহ তারা খেলতে যায়।

স্থানীয়রা জানায়, কিছুদিন ধরে বেলকা কিশামত সদর গ্রামে বালু দিয়ে রাস্তা নিমার্ণ করা হচ্ছে। সেখানে দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে বালু তোলার কারণে রাস্তার পাশে গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে তারা খেলার সময় পাড়ের একাংশ ধসে পরলে সকলেই চাপ পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে দুপুরে তারা বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের ওই গর্ত থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বেলকা ইউপি চেয়াম্যান ইব্রাহিম খলিলুউল্লাহ জানান, ঘটনাটি অতান্ত মর্মান্তিক। একসঙ্গে ৩ সন্তান হারিয়ে পরিবারে চলছে কান্নার রোল।

সুন্দরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মো. বুলবুল ইসলাম ও এসআই সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করেছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com