1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৪৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে জাহানারা বেগম (৩৯) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ এপ্রিল) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত আজিজুল হাকিমের বাড়িতে পল্লী বিদ্যুতের কাজ শনিবার থেকে চলছিল।

বসতঘরের এক কক্ষ থেকে অন্য একটি কক্ষে বিদ্যুতের তার টানিয়ে সংযোগ দেওয়া হয়। ওই তার ঘরের জানালার গ্রীলে বিদ্যুতায়িত হয়ে পড়ে।

রাত সাড়ে ৯টার দিকে অসাবধানতাবশত জাহানারা বেগম গ্রীলে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। জাহানারা বেগম মৃত আজিজুল হাকিমের স্ত্রী।

জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) মির্জা সাফায়েত বিষয়রি সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। কোনধরনের অভিযোগ না থাকায় ওই নারীর ময়না তদন্ত করা হয়নি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com