1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মাসুম হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৫২ Time View

স্টাফ রিপোর্টার:;
জগন্নাথপুর পৌরসভার ভবানীপুরের মাসুম আহমদ হত্যা মামলার জয়নাল আবেদীন নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার কান্দারগাঁও গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিত্বে সিলেটের কোম্পানিগঞ্জ এলাকা থেকে মাসুম আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল আবেদীন কে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, পৌরসভার ভবানীপুরের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমদের সঙ্গে প্রতিবেশী সুরুজ মিয়ার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে সীমানার রাস্তা দিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে গত ১৬ এপ্রিল প্রতিপক্ষের লোকজনের হামলায় মাসুম আহমদ নিহত হন। নিহতের ঘটনায় জগন্নাথপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যে চার আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com