1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে জগন্নাথপুরে আটক দুই বাস, জরিমানা আদায়

  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৬৮৬ Time View

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে দুটি বাস জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি অনুপম দাস অনুপ বাস দুটোর চালককে চার হাজার টাকা জরিমানা করে যাত্রীদের সুনামগঞ্জে ফিরিয়ে দিয়েছেন।
আজ রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায় চলমান লকডাউনের বিধি নিষেধ অমান্য করে সুনামগঞ্জ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় দুটি বাস। পথিমধ্যে জগন্নাথপুর পৌর পয়েন্টে পুলিশ চেকপোস্টে বাস দুটিকে আটক করে।পরে
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপম দাস অনুপ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপম দাস অনুপ বলেন চলমান লকডাউনের বিধি নিষেধ অমান্য করে যাত্রী নিয়ে আসায় তাদের জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের সুনামগঞ্জে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com