1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৭০ Time View

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা যুক্তরাজ্য প্রবাসী কে মারধর করে নগদ এক লাখ টাকা ৬ ভরি স্বর্নালংকার ও কাপড়চোপড় নিয়ে যায়।আহত যুক্তরাজ্য প্রবাসী রূপ বাহার (৪৬) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ বলছে ঘটনাটি ডাকাতি নয় পূর্ব বিরোধের জের ধরে হতে পারে।
ডাকাতির শিকার পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আপ্তাব মিয়ার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী রূপ বাহার তিন চার মাস আগে যুক্তরাজ্য থেকে দেশে এসে বাড়িতে বাউন্ডারি দেওয়াল নির্মাণ সহ সংস্কার কাজ শুরু করেন।রোববার ভোররাতে বাড়ির চালের টিন খুলে ঘরে প্রবেশ করে ৭/৮ জনের একদল ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের লোকজন কে অস্ত্রের মুখে জিন্মি করে সবাই কে বেধে ফেলে। এসময় ঘরে
থাকা ষ্টিল আলমারি ভেঙে নগদ এক লাখ টাকা ও ৬ ভরি স্বর্নালংকার ও কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।
যুক্তরাজ্য প্রবাসী রূপ বাহার মুঠোফোনে জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে  জানান,, রোববার ভোররাতে৭/৮ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে আমাদেরকে মারধর করে বেধে ফেলে। এসময় ডাকাতরা নগদ এক লাখ টাকা ৬ ভরি স্বর্ণালংকার, কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। ডাকাতদলের হামলায় আমার হাত ও আঙুলের রগ কেটে যায়। সোমবার সকালে আমি থানায় গিয়ে পুলিশ কে ঘটনাটি অবগত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা আমাকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সুস্থ হয়ে এসে থানায় মামলা দায়ের করব।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সঙ্গে  মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক রাজিব রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছি। ডাকাতির মতো কোন ঘটনা ঘটেনি। পূর্ব বিরোধের জের ধরে কোন ঘটনা ঘটতে পারে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com