1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

চীন-তাইওয়ানের উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চীন ও তাইওয়ানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ কথা বলেন।

চীন টানা চার দিন তাইওয়ানের আকাশসীমায় রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান পাঠানোর পর এ মন্তব্য করলেন যুক্তরষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা।

তাইওয়ানের নিজস্ব সংবিধান, সামরিক বাহিনী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। অঞ্চলটি নিজেকে সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে। অন্যদিকে চীন দাবি করে তাইওয়ান তাদের নিজস্ব ভূমি।

বৃহস্পতিবার ব্রাসেলসে সুলিভান বিবিসির কূটনৈতিক প্রতিবেদক জেমস ল্যান্ডেলকে বলেন, যখন মৌলিকভাবে অস্থিতিশীল করার কোনো কার্যক্রম দেখব, তখন গোপনে এবং প্রকাশ্যে এ বিষয়ে আমরা কথা বলব।

চীনের শীর্ষ কূটনীতিবিদ ইয়াং জিয়েছির সঙ্গে বৈঠকের একদিন পর সুলিভান এ কথা বলেন।

তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত কিনা জানতে চাইলে সুলিভান বলেন, সেই দিনটি যেন কখনও না আসে আমরা সে বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছি।

কমিউনিস্টরা চীনে ১৯৪৯ সালে ক্ষমতা দখল করার পর তাইওয়ান মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়।

বিশ্লেষকরা সতর্ক করছেন, তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করতে পারে বলে চীন উদ্বিগ্ন হয়ে পড়ছে।

এদিকে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলেছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেছিলেন, আমি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি। আমরা সম্মত হয়েছি, উভয় দেশই তাইওয়ান চুক্তি মেনে চলব।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com