1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বাংলাদেশকে ২ লাখ টিকা উপহার রোমানিয়ার

  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩১৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দ্বিপক্ষীয় সফরে বর্তমানে রোমানিয়ায় অবস্থান করছেন। রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর সঙ্গে রাজধানী বুখারেস্টে এক বৈঠকে অংশ নেন তিনি। সেখানে অরেস্কু বাংলাদেশকে ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেওয়ার ঘোষণা দেন।

এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অব্যাহত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আগামী দিনগুলোতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে রোমানিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে নির্মাণাধীন ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং প্রতিষ্ঠিত হাইটেক পার্কগুলোতে যৌথ মালিকানায় কিংবা শতভাগ নিজস্ব মালিকানায় বিনিয়োগের আকর্ষণীয় প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী।

এ লক্ষ্যে ড. মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সে দেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলসহ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন বোগদান অরেস্কু।

পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখার প্রশ্নে রোমানিয়ার সমর্থন প্রত্যাশা করেন। এ ছাড়া বাংলাদেশ থেকে রোমানিয়ায় দক্ষ ও অদক্ষ জনশক্তি প্রেরণের সম্ভাব্যতা নিয়েও উভয় পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com