1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

দোয়ারায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক

  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৫০ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি::
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেয়ায় দোয়ারাবাজারে মাহমুদুল হাসান মামুন (২৪) নামের এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দেশব্যাপি সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়লে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের নজির উদ্দিন মাস্টারের পুত্র মাহমুদুল হাসান ওরফে মামুন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি (সভপ সধসঁহ) থেকে দেশের সকল পূজা ম-প বন্ধ করে দেয়ার দাবি জানিয়ে পোস্ট করে। বিষয়টি পুলিশের নজরে আসলে সোমবার রাতে তাকে আটক করা হয়।
ধর্মীয় উস্কানিমূলক ও আক্রমণাত্মক পোস্ট করায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং- ০৯, ১৮/১০/২০২১)।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে কোন অপশক্তির বিরুদ্ধে পুলিশ তৎপর আছে। ফেইসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, উস্কানীমুলক বক্তব্য, সহিংসতা, গুজব ছড়িয়ে আইন- শৃঙ্খলা বিঘœকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com