1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

নৌকার প্রতি সমর্থন জানিয়ে আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী খছরুর মনোনয়ন প্রত্যাহার

  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৩৭৮ Time View

স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর খান খছরু মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। বৃহস্পতিবার বিকেলে লিখিত আবেদনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবু বকর খান খছরু উল্লেখ করেন,তৃণমুলের একজন কর্মী হিসেবে ছাত্র জীবন থেকে ছাত্র লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাই। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করার লক্ষ্যে নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে আবেদন করলাম।
আশারকান্দি ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন,প্রার্থীর লিখিত আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন প্রত্যাহার করা হবে। 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com