1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

প্রধানমন্ত্রীকে কটূক্তি: বিএনপি নেতা আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।  প্রধানমন্ত্রীর নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই আবেদন করেন তিনি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম তার অভিযোগে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে  অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য আওয়ামীলীগসহ সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর।

এ বিষয়ে ওসি আলমগীর জাহান জানান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জহুরুল ইসলাম আজ বুধবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত ও ক্ষতিয়ে দেখা হচ্ছে।  তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

থানায় অভিযোগ দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হক্কানি, মহসিন আলী, আইন বিষয়ক সম্পাদক গোলাম মোকারম চৌধুরী জুয়েল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাক কবীর তুহীন,  দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা  উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com