1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের নতুন রেকর্ড

  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনা শনাক্তের পর এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৯১৫ জন। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৭৫৮ জন।

এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৭ হাজার ৫৫ জন। অন্যদিকে করোনা শনাক্তের পর ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন আক্রান্ত হন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ৯৮৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৮১ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৫ হাজার ৭৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৭১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৮৬০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৭৭ হাজার ২৩৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ২৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়।

এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com