1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

জগন্নাথপুরে মাদক চালান জব্দ, আরো দুজন গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহি বাস থেকে বিপুল পরিমান ভারতীয় মদের চালানসহ ফুল মিয়াকে আটক করে পুলিশ। পরে ফুল মিয়ার তথ্যমতে ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে আরো দু’জনকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ।
আজ রোববার (  ৬ ফেরুয়ারি) গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সামছুদ্দিন ছাম্বুল (২৫) ও ফেনিবিল গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৩)। এরআগের শুক্রবার রাতে সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকার বাসিন্দা ফুল মিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ জনসহ ৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম বাদী হয়ে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছত্তার বলেন, আসামীদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে এবং বাকী আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরশহরের হবিবনগর এলাকা থেকে পুলিশ ওই মাদক চালানসহ ফুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৪৪ বোতল উসকি ও ১০ বোতল ভদকাসহ মোট ৫৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে ফুল মিয়ার তথ্যমতে ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com