1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

৭০টি সিসি ক্যামেরার আওতায় জগন্নাথপুর পৌরশহর

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১০৫৮ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকা সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় এসেছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর থানা চত্বরে জগন্নাথপুর পৌর এলাকা সিসি ক্যামেরা নেটওয়ার্কের এর  কর্মসূচির উদ্ধোধন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম। পরে  জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সুশংকর পালের পরিচালনায় এক ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর মেয়র আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান,৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত জগন্নাথপুর পৌর সভা। এ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক হাটবাজারে ৭০ টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। থানার একটি কক্ষে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ রাখা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com