1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান, আহত ৬৭

  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্টরা। খবর আল-জাজিরার।

জানা গেছে, শুক্রবার (১৫ এপ্রিল) যখন ফিলিস্তিনিরা সকালের প্রার্থনার জন্য মসজিদটিতে জড়ো হচ্ছিল তখন এ অভিযান চালানো হয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এসময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়ার কথা জানিয়েছে। তাছাড়া একজন প্রহরীর চোখে রাবার বুলেট লেগেছে বলেও জানানো হয়।

রেড ক্রিসেন্ট আরও জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, এখনো আহতদের মধ্যে অনেকে মসজিদ প্রাঙ্গনে আটকে রয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com