1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জামিন পেলেন ইভ্যালির রাসেল

  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল চেক প্রতারণার পৃথক নয়টি মামলায় জামিন পেয়েছেন।

আসামির আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

রাসেলের আইনজীবী আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাসেল গ্রেফতার হওয়ার পর অনেক গ্রাহক বাদী হয়ে থানা ও আদালতে মামলা করেছেন। এখন পর্যন্ত রাসেল ১০টি মামলায় জামিন পেয়েছেন। রাসেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। সেসব মামলায় রাসেল জামিন পাননি।

অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। মামলাগুলো তদন্তাধীন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল শামীমা নাসরিন সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com