1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

মোটরবাইকে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী, চাপা দিল ট্রাক

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচিলাবাজারে দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী মাকসুদা খাতুন (৩২) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হন মাকসুদার স্বামী মাজেদ ও তার এক শিশুকন্যা।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাকসুদা গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা। শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, স্ত্রী মাকসুদা ও শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা থেকে গোবিন্দগঞ্জে ঈদ করার জন্য বাড়ি ফিরছিলেন মাজেদ । পথে পাঁচিলাবাজারের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে এ সময় ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।

সুত্র-সমকাল

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com