1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

লিটন-মুশফিকের ব্যাটে শতরান ছাড়িয়ে বাংলাদেশ

  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মিরপুরে বাংলাদেশের ব্যাটারদের এলোমেলো করে দিয়েছে লঙ্কান বোলাররা। বিপর্যয় নেমে আসে টাইগার ব্যাটিং লাইনআপে। দিনের দ্বিতীয় বলে থেকেই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখে মুমিনুল দকের দল।

দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর মুমিনুল হক (৯ বলে ৯), নাজমুল হোসেন শান্ত (২১ বলে ৮) ও সাকিব আল হাসান কোন রান না করেই ফিরে যান।
সব মিলিয়ে প্রথম সেশন পুরোটাই শ্রীলঙ্কার। দ্বিতীয় ঘণ্টায় স্বাগতিকরা প্রতিরোধ পেয়েছে লিটন ও মুশফিকের ব্যাটে। দলের রান যখন ৯৭, লিটন ৪৩ রানে ব্যাটিং করছিলেন। প্রবীন জয়াবিক্রমার শর্ট বল পেছনের পায়ে ভর করে কাট করলেন লিটন। ডিপ কভার দিয়ে বল চলে যায় সীমানায়। ওই চারে বাংলাদেশের রান পৌঁছে যায় একশ রানে।

৩৬ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের রান হয় ১০৩।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com