1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা নিহানের বিচার দাবিতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য দাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে মানববন্ধন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের বৃহত্তর সিলেটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঢাকা বিশ^বিদ্যালয়ের ৯৮ ব্যাচের পক্ষ থেকে আইন বিভাগের শিক্ষার্থী অনিন্দ্য দাস ত্রাণ নিয়ে আসেন। এই ত্রাণের প্যাকেট নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিহান হামলা চালায় অনিন্দ্য দাসের উপর। মানববন্ধনে বক্তারা অবিলম্বে নিহানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী আবীর, পপুলেশন সাইন্সেস বিভাগের শিক্ষার্থী নুর উদ্দিন, জগন্নাথ হলের শিক্ষার্থী মিঠু দাস এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোসাহিদ আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com