1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন গুনাহ হয়ে গেলে ফিরে আসুন আল্লাহর পথে ইউরোপে গিয়েও স্বপ্ন পূরণ হল না জগন্নাথপুরের হাফেজ জায়েদের, দেশে ফিরল নিথর দেহ

রানীগঞ্জ সেতু পায়ে হেঁটে পারাপার করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৩৭৭ Time View

স্টাফ রিপোর্টার- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কুশিয়ারা নদীর ওপর নির্মিত রানীগঞ্জ সেতু পায়ে হেঁটে পারাপার করেছেন। বুধবার দুপুরে পরিকল্পনা মন্ত্রী আকস্মিক রানীগঞ্জ সেতু পরিদর্শনে যান।সেতুর মাঝের অংশ জোড়া লাগায় তিনি পায়ে হেঁটে পুরো সেতু পারাপার করেন। এসময় তিনি বলেন, সেতুর কাজ শেষ হওয়ায় খুব ভালো লাগছে। আগামী মাসে সেতুটি উদ্ধোধন করার আশা ব্যক্ত করেন। ।পরিকল্পনা মন্ত্রী বলেন,সুনামগঞ্জবাসীর সিংহদ্বার এই সেতুটি বাস্তবায়িত হওয়া জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এটি বাস্তবায়িত হলো। তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আরও বড় বড় কাজ হবে। এসময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক , উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপম দাস, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম,পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন,রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৭ সালে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সেতুর ভিত্তি প্রস্তর স্হাপন করেন। ৭০২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার বক্স গার্ডার সেতুটি দেড়শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। সেতুটি চালুর পর সুনামগঞ্জ থেকে ঢাকার দুরত্ব কমবে ৮০ কিলোমিটার।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com