1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

রামোসের হ্যাট্রিকে ৬-১ গোলে sপর্তুগালের জয়

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ Time View

স্পোর্টস ডেস্ক::

পর্তুগাল তারকা রামোসের হ্যাট্রিকে সুইজারল্যান্ড বিরুদ্ধে ম্যাচে ৬-১ গোলের বিশাল জয় পায় ক্রিস্তিয়ানো রোনালদোর দল।

সুইজারল্যান্ড বিরুদ্ধে রামোস প্রথম গোলটি করেন ১৭ মিনিটে, পরের গোল দুটি তিনি যথাক্রমে ৫১ ও ৬৭ মিনিটে করেন।

কাতার বিশ্বকাপে মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে নেমেছে পর্তুগাল ও সুইজারল্যান্ড।
বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।সুইজারল্যান্ডের জালে বল দুটি পাঠান রামোস ও পেপে।

দলের অধিনায়ক এবং আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গা হয়নি শুরুর একাদশে।হ্যাট্রিকের পর ম্যাচের ৬৮ মিনিটের সময় রামোসের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় রোনালদোকে।

রোনালদোর জায়গায় সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে দলকে নেতৃত্ব দেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাকে প্রথম ৬৮ মিনিট বেঞ্চে রেখেছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।

চলতি মৌসুমে শুরু থেকেই মাঠে সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর। পারফরম্যান্সে বয়সের ছাপ স্পষ্ট। বিশ্বকাপের আগে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও শুরুর একাদশে জায়গা হারান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

ম্যাচের ৫৮ মিনিটে এক গোল পরিশোধ করে সুইজারল্যান্ড। কর্নার থেকে সতীর্থের মাথায় লেগে বল আসে আকাঞ্জির সামনে। বাঁ পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com