1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

জগন্নাথপুরে প্রায় দেড় কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুরে প্রায় দেড় কোটি টাকার উন্নয়ণ প্রকল্প উদ্বোধন করেছেন রবিবার। প্রকল্পগুলো হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পল্লবী আর্দশ উচ্চ বিদ্যালয়ের ৫৭ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের উদ্বোধন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অনঙ্গ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪১ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন উদ্বোধন। এছাড়াও মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪১ লাখ টাকা ব্যয়ে শিবগঞ্জ- আছিমপুর রাস্তার উদ্বোধন করেন। এসব উদ্বোধনকালে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির,সহকারী কমিশনার ভূমি বিশ্বজিৎ পাল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও আওয়ামীলীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রতিটি উন্নয়ণ প্রকল্প উদ্বোধন শেষে দোয়া করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com