1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক জগন্নাথপুরে নৌকাডুবি: স্বামীহারা, দিশেহারা সম্পা

জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারন দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ১০০৬ Time View

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচী পালন করেছে। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ আব্দুন নুরের অপসারণ দাবী করে তার বিরুদ্ধে নানা অনিয়ম দুনীতির অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। বিক্ষোব্দ শিক্ষার্থীরা এসময় কলেজের জানালার গ্লাস ভাংচুর করে। অধ্যক্ষ কলেজে না থাকলেও শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। শিক্ষাথীদের মধ্যে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলেজ ছাত্র মুহিবুর রহমান লিটু,গোলাম আরাফাত তোহা,মুজাহিদ আহমদ,রনি রাজ,মোছাঃ পিংকি আক্তার, ইভা বেগম, পূর্ণা দে প্রমুখ। কলেজ ছাত্র মুহিবুর রহমান লিটু অভিযোগ করেন, কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম দুর্নীতি করে আসছেন। তাই সর্বস্তরের শিক্ষার্থীরা তার অপসারনের দাবীতে আন্দোলনে নেমেছে।
কলেজ অধ্যক্ষ আব্দুন নূর বলেন, আমি ডিগ্রী পরীক্ষার কাজে ‍সুনামগঞ্জে ছিলাম। শুনেছি যেসব শিক্ষার্থী কলেজে পড়ালেখা না করে কলেজের শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্থ করতে চায় তারাই আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করে কলেজের গ্লাস ভাংচুর করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com