1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ,জগন্নাথপুরে দলীয় অফিসে আলোচনাসভা

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫
  • ৫৫৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: আজ ২৩ জুন মঙ্গলবার আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দলের ৬৬ বছর পূর্তিতে সূর্য উদয়ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল ৩ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় জাতীয় নেতারা ও দেশের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।সকাল ৭টায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, পায়রা উন্মুক্ত ও বেলুন উড়ানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৬৬ বছর পূর্তিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সকল জেলা, উপজেলাসহ সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান, আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com